Sunday, 19 June 2016

বউ মারা যাওয়ায় পুরুষাঙ্গ কেটে ফেললেন স্বামী

বউ মারা যাওয়ায় পুরুষাঙ্গ কেটে ফেললেন স্বামী

বউ মারা যাওয়ায় পুরুষাঙ্গ কেটে ফেললেন স্বামী!


তাঁর স্ত্রী, সন্তানের জন্ম দিতে গিয়ে মারা গিয়েছিলেন। খুবই কষ্ট পেয়েছিলেন তিনি। আর তার পর থেকেই তিনি অনুভব করতে থাকেন যে তিনি গণিকাদের (prostitute) দ্বারা প্রলুব্ধ হচ্ছেন। তাই 'পাপ' করবেন না বলে তিনি নিজের পুরুষাঙ্গ কেটে ফেলেন। এখানেই শেষ নয়, এই মারাত্মক কাণ্ডটা ঘটিয়েও তিনি তক্ষুণি কোনো ডাক্তারের কাছে যাননি, সোজা গিয়েছিলেন প্রার্থনা সভায়। তাঁর নাম- টমাস 'বস্টন' করবেট।

তবে, কর্বেটের খ্যাতি বা পরিচিতি শুধু এই কারণের জন্য নয়। তিনি ইতিহাসে রয়ে গেছেন প্রেসিডেন্ট লিঙ্কনের ঘাতক জন উইক বুথকে হত্যা করার জন্যও। যখন বুথ লুকিয়ে পড়ে ঠিক তখনই কর্বেট দেওয়ালের ফুটো দিয়ে দেখতে পান বুথকে এবং হত্যা করেন এই ঘাতককে।সূত্র: জিনিউজ

Prev
Next

posted from Bloggeroid

এক কেজি মাংসের জন্য শিশুকে হত্যা

এক কেজি মাংসের জন্য শিশুকে হত্যা

এক কেজি মাংসের জন্য শিশুকে হত্যা!

সাতক্ষীরা সদর উপজেলার কুশখালীতে নিহত শিশু ফাহিম। ছবি : এনটিভি
এক কেজি গরুর মাংস নষ্ট হয়ে যায়। এ কারণে আট বছরের শিশু ফাহিমকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়। এ ঘটনায় আটক তিনজন পুলিশের সামনে এই তথ্য স্বীকার করেছে। সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী এলাকায় এ হত্যার ঘটনা ঘটে।

হত্যাকাণ্ডে আটক তিনজনকে আরো জিজ্ঞাসাবাদের আজ রোববার সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।

নিহত ফাহিম আহমেদ সদর উপজেলার মৃগিডাঙ্গা গ্রামের বাসিন্দা। ফাহিমের বাবা মনিরুল ইসলাম মালয়েশিয়া প্রবাসী। কুশখালীতে নানা হাজি মোহাম্মদ আলীর বাড়িতে মায়ের সঙ্গে থাকত ফাহিম।

গত ১৪ জুন থেকে নিখোঁজ ছিল ফাহিম। পরের দিন ১৫ জুন সন্ধ্যায় কুশখালীর সীমান্ত এলাকার পাটক্ষেত থেকে ফাহিমের মরদেহ উদ্ধার করা হয়।

সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম জানান, ফাহিমের লাশ উদ্ধারের পর গোপন সূত্রে খবর পেয়ে ঘটনায় জড়িত সন্দেহে কুশখালীর সাইকেল মেরামত দোকানদার মুজিবর রহমানের স্ত্রী সফুরা খাতুন, তার ছেলে ইব্রাহীম খলিল ও ইসরাফিল হোসেনকে আটক করা হয়।

এসআই আবুল কালাম জানান, আটক তিনজন স্বীকার করেছেন, ফাহিমকে তাঁরাই হত্যা করেছেন।

আটক ব্যক্তিদের স্বীকারোক্তির বরাত দিয়ে এসআই আবুল কালাম জানান, প্রতিবেশী মুজিবর রহমান বাজার থেকে এক কেজি গরুর মাংস কিনে তা ফাহিমের হাতে দিয়ে বাড়িতে পৌঁছে দিতে বলেন। ফাহিম ওই মাংস এনে দেখতে পায় মুজিবর রহমানের বাড়িতে কেউ নেই। তখন সে বাড়ির মধ্যে থাকা একটি ভ্যানের ওপর প্যাকেটে থাকা মাংস রেখে বাড়ি চলে যায়।

আবুল কালাম জানান, কিছুক্ষণ পর মুজিবর রহমানের পরিবারের লোকজন বাড়ি এসে দেখতে পায় একটি কুকুর মাংসের প্যাকেটটি নিয়ে টানাটানি করছে। এ সময় মুজিবরের স্ত্রী সফুরা ও তাঁর দুই ছেলে ইব্রাহীম ও ইসরাফিল ফাহিমকে বাড়ি থেকে ডেকে এনে জানতে চায় মাংস কোথায়। ফাহিমের জবাবে সন্তুষ্ট না হয়ে তাকে (ফাহিম) বেদম মারধর শুরু করে। একপর্যায়ে অচেতন হয়ে পড়লে ফাহিমকে ঘরের মধ্যে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করে তারা। পরে তার লাশ ঘরে খাটের নিচে রেখে সন্ধ্যায় বাড়ির ধারে সীমান্তবর্তী এলাকায় পাটক্ষেতে ফেলে রেখে আসে।

এসআই আবুল কালাম আরো জানান, এ ঘটনা সম্পর্কে বাড়ির মালিক মুজিবর রহমান কিছুই জানেন না বলে দাবি করেছেন। আটক মা ও দুই ছেলে পুলিশের সামনে এই জবানবন্দি দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, সফুরা খাতুন ও তাঁর দুই ছেলেকে সাতদিনের রিমান্ডে চেয়ে আজ আদালতে পাঠানো হয়ে

posted from Bloggeroid

নতুন স্বামীকে নিয়ে চিন্তিত মাহি

নতুন স্বামীকে নিয়ে চিন্তিত মাহি

নতুন স্বামীকে নিয়ে চিন্তিত মাহি!


বিনোদন ডেস্ক: এবারই প্রথম চিত্রনায়িকা মাহিয়া মাহি তার বর অপুকে নিয়ে ছোটপর্দার একটি অনুষ্ঠানে হাজির হতে যাচ্ছেন। মাছরাঙা টেলিভিশনের প্রচারের অপেক্ষায় থাকা এ অনুষ্ঠানের নাম আপাতত রাখা হয়েছে ‘কেমিস্ট্রি’। এবারের ঈদে এই আসরের বিশেষ অতিথি হচ্ছেন সদ্য বিবাহিত দম্পতি মাহিয়া মাহি ও তার স্বামী অপু।

অনুষ্ঠানটি নিয়ে মাহি বলেন, আমার চেয়ে আমার বর অপুর এ অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে বেশ চিন্তিত। কি কাপড় পরবেন কিংবা ক্যামেরার সামনে কি প্রশ্নের উত্তর দেবেন এসব বিষয় নিয়ে চিন্তা করছেন। ২১শে জুন অনুষ্ঠানটি রেকর্ডিং হবে। আমার মনে হয় ঈদে দর্শকরা এ অনুষ্ঠানটি বেশ উপভোগ করবেন।

রুম্মান রশীদ খানের গ্রন্থনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করার কথা রয়েছে রুমানা মালিক মুনমুনের। এ অনুষ্ঠানের বাইরে একুশে টিভির একটি ঈদ অনুষ্ঠানে মাহি এবার অংশ নিয়েছেন। সেখানে চিত্রনায়ক ফেরদৌসের সঙ্গে একটি গানে পারফর্ম করবেন এই অভিনেত্রী

posted from Bloggeroid

বিপিএল শুরু ৬ নভেম্বর থেকে

বিপিএল শুরু ৬ নভেম্বর থেকে

বিপিএলের তৃতীয় আসরের মতো পরেরটির জন্য যে দুই বছর অপেক্ষা করতে হবে না, তা আগেই জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। রোববার বিসিবির বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে বোর্ড প্রধান নাজমুল হাসান জানালেন, চতুর্থ আসর শুরু হবে আগামী ৬ নভেম্বর।
পূর্ণাঙ্গ সফর শেষে আগামী ৩ নভেম্বর বাংলাদেশ ছাড়ার কথা রয়েছে ইংল্যান্ড দলের। সেই সিরিজ শেষ হওয়ার তিন দিন পরই আবার মাঠে নামতে হবে সাকিব আল হাসান-তামিম ইকবালদের।

আগামী ডিসেম্বরে নিউ জিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। বিপিএল শেষ হতেই সেই সিরিজের প্রস্তুতি নিতে হবে মাশরাফি বিন মুর্তজা-মুশফিকুর রহিমদের।

গত নভেম্বর-ডিসেম্বরে বিপিএলের তৃতীয় আসরে অংশ নেয় ছয়টি ফ্র্যাঞ্চাইজি। বরিশাল বুলসকে হারিয়ে শিরোপা জেতে মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

posted from Bloggeroid

ফেসবুকে পোস্ট করে টাকা আয়ের সুযোগ

ফেসবুকে পোস্ট করে টাকা আয়ের সুযোগ

ফেসবুকে পোস্ট করে টাকা আয়ের সুযোগ

আগামী দিনে ফেসবুকে শুধুমাত্র পোস্ট করেই মিলবে টাকা। আর সেখান থেকেই তৈরি হবে আয়ের মাধ্যম। অবাক হলেও, এটাই সত্য। যদিও এখনও এই বিষয়ে ফেসবুকের পক্ষ থেকে চুড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া হলেও, এমনটাই যে হতে চলছে তা অনেকটা ইঙ্গিত দিচ্ছে প্রযুক্তি সংক্রান্ত খবরের ওয়েবসাইট ‘দ্যা ভার্জ’।

তাদের একটি প্রতিবেদনে জানানো হয়েছে, সম্প্রিত এক ইউজার সার্ভেতে ফেসবুক জানতে চেয়েছিল, কী ভাবে ফেসবুক থেকে আয় করতে পারেন? তাতে ফেসবুক ইউজারেরা বিভিন্ন পন্থার কথা তুলে ধরেছিলেন। তার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য পন্থাটি হল ‘টিপ জার’ পদ্ধতি



টিপ জার পদ্ধতি হল বিভিন্ন হোটেল বা প্রেক্ষাগৃহে ক্যাশ কাউন্টারের পাশে রাখা একটি বাক্স। ‌যার ওপর বিভিন্ন কারণে অনুদানের আবেদন জানানো থাকে। ক্যাশ কাউন্টারে দাম মিটানোর পর ফেরত টাকার একাংশ অনেকেই দান করেন সেখানে। বিশেষ করে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা এই ভাবে তাঁদের সেবামূলক কাজের জন্য অর্থ সংগ্রহ করে থাকে।

‘দ্যা ভার্জ’ জানাচ্ছে, তেমন হলে বিজ্ঞাপন দেখিয়ে লভ্যাংশের একাংশও ফেসবুক দিতে পারে ‘টিপ জার’-এ। তবে এই ফিচার ফেসবুক সবার জন্য আনবে, না কি শুধুমাত্র ভেরিফায়েড ইউজাররাই এই সু‌যোগ পাবেন তা অবশ্য জানায়নি ফেসবুক। ইতিমধ্যে কিছুটা একই রকম নীতি চালু রয়েছে ইউটিউবে। ইউটিউবে ভিডিও আপলোড করে মোটা টাকা আয় করেন অনেকেই।

posted from Bloggeroid

Friday, 17 June 2016

প্রেমিকের চুমুতে প্রেমিকার মৃত্যু

প্রেমিকের চুমুতে প্রেমিকার মৃত্যু

প্রেমিকের চুমুতে প্রেমিকার মৃত্যু!


সেই ২০১২ সালের কথা। নাম তার মরিয়াম ডার্স লিমে, বয়স ২০। তিনি একজন কানাডিয়ান নাগরিক। কিছুদিন হল তার একটি নতুন প্রেমিক হয়েছে। বেশ ঘনিষ্ঠতা থাকার কারণে প্রায়ই সে তার বাসায় রাত কাটাতো।

এদিকে মরিয়ামের মা এই ব্যাপারে অবহিত ছিল। সে মেয়ের চোখে প্রথমবারের মতো কারো জন্য ভালোবাসা দেখতে পান। তবে মেয়ের একটি খাদ্যদ্রব্যে এলার্জি ছিল। আর তা হলো বাদাম। তার এই এলার্জির ব্যাপারে মা সবসময় তার প্রেমিককে জানাতে বলেছিল। কিন্তু দুর্ভাগ্যবশত কখনো সেটা জানানো হয়নি। সেইদিন রাতটা কথা এমনভাবেই কাঁদেতে কাঁদতে বলছিলেন মরিয়ামের মা সংবাদমাধ্যম জার্ণাল দ্যা কিউবেককে।

তার ভাষ্যমতে, ‘সেদিন রাতে সে তার প্রেমিককে নিয়ে খুব আনন্দ করতে করতে বাসায় ফিরেছিল। অনেক রাত পর্যন্ত তারা জেগে ছিল। সেই সময় তার প্রেমিক পীন্যাট বাটার স্যান্ডউইচ খেয়েছিল। এরপর সে মরিয়মকে চুমু দেয়। কিন্তু প্রেমিক তখন পর্যন্ত মরিয়মকে বলেনি যে সে পীন্যাট বাটার খেয়েছে আর মরিয়মও বলেনি যে তার বাদামে অ্যালার্জি আছে। অতঃপর মরিয়মের অবস্থা বেশি অসুস্থ হয়ে পড়লে প্রেমিক ৯১১ এ কল দিলে জরুরিভাবে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতাল সূত্রে জানা যায়, খুব বেশি অ্যালার্জি সকের কারণে তার মৃত্যু হয়েছে।

অনেকদিনের চাপা যন্ত্রনার কথা এভাবেই বলছিলেন মরিয়মের মা। তিনি আরো বলেন, ‘আমার মেয়ের সঙ্গে যা হয়েছে আর কোন মেয়ের সঙ্গে যেন তা না হয় তাই এই ঘটনাটি সবার সামনে তুলে ধরলাম। তিনি বলেন, যদি কারো কোন খাদ্যদ্রব্যে অ্যালার্জি থাকে তাহলে অবশ্যই আপনার নিকট কাউকে বলে রাখা উচিত। অন্যথায় এমন দুর্ঘটনা ঘটতেই পারে।তবে অ্যালার্জি জড়িত কারণে মৃত্যু দেশটিতে এই প্রথম নয়। এর আগেও ২০১৫ সালে একজন প্রাপ্তবয়স্ক নারী একজন ছেলেকে চুমু দিলে তারও মৃত্যু হয়।

উল্লেখ্য যে, দেশটিতে অ্যাজমা এবং অ্যালার্জিতে অনেক মানুষের মুত্যু হয়

posted from Bloggeroid

জাপানের নগ্ন রেস্তোরাঁয় আজব আজব নিয়ম

জাপানের নগ্ন রেস্তোরাঁয় আজব আজব নিয়ম

জাপানের 'নগ্ন রেস্তোরাঁ'য় আজব আজব নিয়ম

নগ্ন রেস্তোরাঁ নিয়ে অনেক ঝল্পনা কল্পনা রয়েছে। আমাদের দেশে এমন রেস্তোরাঁ নেই বলে আমাদের মাঝে এই নিয়ে কৌতূহল আরও বেশী। পশ্চিমা বিশ্বে এই ধরনের রেস্তোরাঁ অহরহ বিধায় তাদের কাছে এইসব কোন ব্যাপার না। আমেরিকা-ইংল্যান্ডের দেখাদেখি জাপানের রাজধানী টোকিও আগামী মাসে চালু হচ্ছে ‘নগ্ন রেস্তোরাঁ’। তবে সেখানকার নিয়ম-কানুন আজব।

১৮ থেকে ৬০ বছর বয়সিদেরই শুধু প্রবেশাধিকার থাকবে। ঢোকার সময় বয়সের প্রমাণপত্র দেখাতে হবে। এমনকী, কারও শরীরের ওজন দৈর্ঘ্য অনুযায়ী স্বাভাবিকের চেয়ে ১৫ কেজি বেশি হলে তাঁকে এই রেস্তোরাঁয় ঢুকতে দেওয়া হবে না। এখানেই শেষ নয়, কারও শরীরে ট্যাটু থাকলে তাঁকেও দরজা থেকেই ফেরত পাঠানো হবে।


জাপানে নগ্ন রেস্তোরাঁর নাম দেওয়া হয়েছে ‘অমৃত’। ২৯ জুলাই থেকে খুলে যাবে রেস্তোরাঁর দরজা। তবে নিয়মের বেড়াজাল টপকে তবেই ভিতরে যাওয়া যাবে। এখন থেকেই এই রেস্তোরাঁর ওয়েবসাইটে নিয়মের তালিকা দিয়ে দেওয়া হয়েছে।

ওজন, বয়স, ট্যাটু সংক্রান্ত নিয়ম ছাড়াও বলে দেওয়া হয়েছে, রেস্তোরাঁয় প্রবেশ করার পর অন্য কোনও অতিতিকে বিরক্ত করা চলবে না। মোবাইল ফোন, ক্যামেরাও একটি বাক্সে রেখে খেতে ঢুকতে হবে।


‘অমৃত’-তে খেতে যেতে হলে অনলাইন বুকিং করতে হবে। এখন থেকেই বহু মানুষ বুকিং করছেন। সেই কারণেই সংস্থার পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে, যাদের ওজন খুব বেশি, তাঁদের সেথানে না যাওয়াই ভাল।

কারণ, বুকিং করে যাওয়ার পরেও কাউকে সন্দেহজনক মনে হলেই তাঁর ওজন করা হবে। সেই পরীক্ষায় উত্তীর্ণ না হতে পারলেই না খেয়ে ফিরে আসতে হবে। অবশ্য সেক্ষেত্রে আগাম হিসেবে দেওয়া অর্থ ফেরত পাওয়া যাবে।

‘ওজন’ নিয়ে এই কড়াকড়ি অতিথিদের স্বার্থেই বলে দাবি করেছেন ‘অমৃত’-র মুখপাত্র মিকি কোমাতসু। তিনি বলেছেন, লন্ডনের রেস্তোরাঁয় স্থুলকায় ব্যক্তিদের যেতে বাধা নেই। কিন্তু সেখানে তাঁদের নিয়ে সমস্যা লেগেই থাকে।

অনেক অতিথিই সমস্যার কথা জানিয়েছেন। সেই কারণেই টোকিও-তে এই নিয়ম করা হয়েছে। প্রাচীন রোমান চিত্রে যেমন সুন্দর নগ্ন শরীর দেখা যেত, সেই ধরনের শরীর বিশিষ্ট অতিথিদেরই চাইছে ‘অমৃত’।


এই রেস্তোরাঁয় খাওয়ার খরচ ১৪ হাজার থেকে ২৮ হাজার ইয়েন। পুরুষ মডেলদের নাচ দেখতে দেখতে খেতে চাইলে খরচ পড়বে ৮০ হাজার ইয়েন। খাবার দেবেন পেশিবহুল চেহারার পুরুষরা।


দুই বছর ধরে মুরগি ঘুরছে সমুদ্রে

দুই বছর ধরে মুরগি ঘুরছে সমুদ্রে

দুই বছর ধরে মুরগি ঘুরছে সমুদ্রে!


মানুষকে সাত সমুদ্র পাড়ি দেওয়ার কথা শোনা যায়। কিন্তু, তাই বলে মুরগী! অবিশ্বাস্য মনে হলেও ঘটনাটি সত্যি। দুই বছর ধরে এক মুরগি এক অভিযাত্রীর সঙ্গী হয়ে ঘুরছে নানা সমুদ্রে। ইতিমধ্যেই স্প্যানিশ শাষিত ক্যানারি দ্বীপ থেকে আফ্রিকার পশ্চিম উপকূল হয়ে তারা ঘুরে বেড়িয়েছে ক্যারিবিয়ান আইল্যান্ডে। সেখানে উত্তর দিকে যাত্রা করে তারা গেছে আর্কটিক সাগরে। বর্তমানে তার অবস্থান করছে গ্রিনল্যান্ডে। খবর-বিবিসির।

সৌভাগ্যবান ওই মুরগির নাম মনিক। আর তার সঙ্গীর নাম গাইরেক সুডি। ফ্রান্সের ব্রিটানি অঞ্চলে তার বাস। বিশ্ব ভ্রমণের গোড়ার দিকে ২০১৪ সালে ক্যানারি আইল্যান্ডে থেকে সে মনিককে তার জাহাজে ওঠায়। মনিকের কাজ হলো জাহাজের ডেকে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা।

গাইরেক সুডি বলেন, "শুরুতে আমি ভেবেছিলাম এই অভিযানে সঙ্গী হিসেবে একটি বিড়াল নেয়া যায় কি না। কিন্তু ভেবে দেখলাম, বিড়াল নেয়ার ঝামেলা অনেক। কিন্তু তার অনেক দেখাশুনা দরকার হবে। কিন্তু মুরগির ক্ষেত্রে সেটা হবে না। আর বাড়তি পাওনা হবে ডিম।"

সমুদ্রের পানিকে একটুও ভয় করে না মনিক। দিনের বেলা মনিক ৩৯ ফুট লম্বা জাহাজের পুরোটা নির্বিঘ্নে ঘুরে বেড়ায়। আর রাত হলে, কিংবা আবহাওয়া খারাপ থাকলে, তাকে তার ছোট্ট ঘরে ঢুকিয়ে দেয়া হয়।

গাইরেক জানান, এখন গ্রীনল্যান্ড থেকে তারা সুমেরু সাগর পাড়ি দিয়ে বেরিং প্রণালী অতিক্রম করে যুক্তরাষ্ট্রের অ্যালাস্কায় গিয়ে পৌঁছবে।

posted from Bloggeroid

স্কুল পরিদর্শনে গিয়ে বানান ভুল করলেন মন্ত্রী

স্কুল পরিদর্শনে গিয়ে বানান ভুল করলেন মন্ত্রী

স্কুল পরিদর্শনে গিয়ে বানান ভুল করলেন মন্ত্রী


আকস্মিক স্কুল পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের শিক্ষা দেওয়া শুরু করলেন ভারতের গুজরাট রাজ্যের মন্ত্রী শংকর চৌধুরী। এ সময় ব্ল্যাকবোর্ডে তিনি লিখলেন ই-এল-ই-পি-এইচ-ই-এন-টি (এলিফেন্ট)।

বানান ভুল করে বসলেন ক্ষমতাসীন বিজেপির এই আইনপ্রণেতা। শব্দটির শেষ দিকে একটি ‘এ’-এর জায়গায় লিখলেন ‘ই’।

আজ শুক্রবার এনডিটিভি জানিয়েছে, বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু করেছে। তবে শংকর চৌধুরী বলছেন, এটা একটি কৌশল। শিক্ষার্থীরা ভুল ধরতে পারছে কি না তিনি আসলে সেটাই জানতে চাচ্ছিলেন।

৪৫ বছর বয়সী মন্ত্রীর বক্তব্য বিশ্বাসযোগ্য না শোনালেও তাঁর দল বিজেপি বলছে, তিনি শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করছিলেন যে বানান একভাবে লেখা থাকলেও উচ্চারণ অন্যরকম হতে পারে।

শংকর চৌধুরীর এমবিএ ডিগ্রি রয়েছে। তবে তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে, তাঁর ওই ডিগ্রি ভুয়া। ২০১২ সালে গুজরাট পার্লামেন্টে আইপ্যাডে অশ্লীল ছবি দেখছিলেন বলে অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। তবে পরে তিনি তা অস্বীকার করেন।

নগর গৃহায়ন, পরিবহন ও স্বাস্থ্যবিষয়ক ওই মন্ত্রীসহ আরো কয়েকজন শিশুদের স্কুলের ভর্তির ব্যাপারে উৎসাহ দিতে গুজরাট সফর করছেন।

posted from Bloggeroid

জার্মানদের জিততে দেয়নি পোলিশরা

জার্মানদের জিততে দেয়নি পোলিশরা

জার্মানদের জিততে দেয়নি পোলিশরা
17/June/2016, 12:19 kalerkantho


সেই দুঃস্বপ্নের রাতের পর আবার প্যারিসের স্তাদ দি ফ্রান্সে ফিরেছিল জার্মানি। গত ১৩ নভেম্বরের গোটা রাত তো তাদের এই স্টেডিয়ামের ড্রেসিং রুমে কাটাতে হয়েছিল। হোটেলে ফিরতে পারেনি। ছিল নিদারুণ আতঙ্ক। সেই রাতে প্যারিসে সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছিল ১৩০ জন। এই মাঠেই ফরাসীদের সাথে ম্যাচ খেলেছিল জার্মানরা। তো দুঃস্বপ্নের সেই মাঠে পুরনো শত্রু পোল্যান্ডের সামনে থমকে দাঁড়াতে হলো বিশ্ব চ্যাম্পিয়ন জার্মান যন্ত্রকে। গেলো রাতে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে এই দুই দলের ম্যাচ গোলশূণ্য ড্র হয়েছে।

যে দলই জয় পাক তারা যায় নক আউট পর্বে। এই হিসেব ছিল ম্যাচে। কিন্তু গ্রুপ 'সি'র ম্যাচটি ড্র হওয়ায় দুই দলই শেষ ষোলোর কাছে গিয়ে দাঁড়িয়ে থাকলো। সমান দুই ম্যাচ খেলে দুই দলের পয়েন্ট ৪। গোল ব্যবধানে কেবল এগিয়ে জার্মানি।

পোলিশরা যে জার্মানদের জন্য বড় বাধা তার প্রমাণ তো মিলেছিল এবারে ইউরোর বাছাইয়ে। গেলো ২০ দেখায় জার্মানিকে একবারই হারিয়েছে পোল্যান্ড। সেটি এবারের বাছাইয়ে। এবারও জয় পেতে পারতো তারা। তাদের সেরা সুযোগটা এসেছিল আরকাদিয়াজ মিলিকের সামনে। দ্বিতীয়ার্ধের শুরুতে খুব কাছ থেকে তা মিস করেছেন তিনি। বায়ার্ন মিউনিখের কয়েক সতীর্থের মুখোমুখি হয়েছিলেন পোলিশ সুপারস্টার রবার্ত লেভানদোস্কি। তাকে মূলত আলো ছড়াতে দেননিম জেরোম বোয়াটেং। ম্যাটস হুমেলসও ঠেকিয়েছেন। তবে ইউরোর হারের শোধ তুলতে পারেনি জার্মানরা।

বোয়াটেং তাকিয়ে পরের ম্যাচের দিকে, "গ্রুপ চ্যাম্পিযন হয়ে সামনে যেতে শেষ ম্যাচে আমাদের জয় নিশ্চিত করতে হবে।" লেভানদোস্কিরা এই ড্রয়ে হতাশ নন। খুশি। লেভানদোস্কির ভাষায়, "গোল না পাওয়ার আক্ষেপ আছে আমাদের। কিন্তু এটাই ফুটবল। আমাদের জন্য খারাপ ফল না এটা। আমরা খুশি।" শেষ ম্যাচে জার্মানি খেলবে নর্দার্ন আয়ারল্যান্ডের সাথে। আর পোল্যান্ডের প্রতিপক্ষ ইউক্রেন। আইরিশদের পয়েন্ট ৩, ইউক্রেনের ০।


পাকিস্তানে নারীর এসিডে ঝলসে গেলেন পুরুষ

পাকিস্তানে নারীর এসিডে ঝলসে গেলেন পুরুষ

পাকিস্তানে নারীর এসিডে ঝলসে গেলেন পুরুষ

বিয়ে করতে অস্বীকৃতি জানানোয় পাকিস্তানে একজন পুরুষকে এসিডে ঝলসে দিয়েছেন একজন নারী।
কর্মকর্তাদের বরাতে বিবিসি বলছে, মোমেল মাই নামের ওই নারীর সঙ্গে এসিড হামলার শিকার সাদাকাত আলির দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু এরপরও বিয়ে করতে অস্বীকৃতি জানালে সাদাকাত আলির উপর ক্ষিপ্ত হয়ে এই কাণ্ড ঘটান মোমেল মাই।

তবে মোমেল মাই দাবি করেছেন, হামলা থেকে নিজেকে রক্ষার জন্যই তিনি এসিড ছুঁড়েছেন।

আলিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার শরীরের ৫০ ভাগই পুড়ে গেছে।

পাকিস্তানে প্রতিবছর এসিড হামলার শত শত ঘটনা ঘটে। কিন্তু এসব হামলা শিকার হন সাধারণত নারীরাই। পুরুষের এডিস হামলার শিকার হওয়ার ঘটনা বিরল।

স্থানীয় পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকালে হামলার শিকার হন আলি। মাইয়ের বাড়ির বাথরুমে আলি গোসল করে বের হওয়ার পর তার উপর এসিড ছুঁড়ে মারা হয়।


তবে মোমেল মাই দাবি করেছেন, হামলা থেকে নিজেকে রক্ষার জন্যই তিনি এসিড ছুঁড়েছেন। ছবি: বিবিসি

স্থানীয় সাংবাদিকেরা জানিয়েছেন, আলিকে দ্রুতগতিতে চিৎকার করতে করতে মাইয়ের বাসা থেকে এসিডমাখা অবস্থায় বের হতে দেখা গেছে।
হামলার সময় আলি ঘুরে দাঁড়ানোর কারণে এসিড তার মুখে লাগেনি। কিন্তু শরীরের পেছনের অংশ ঝলসে গেছে।

আলি এবং মাই দুজনের বিবাহিত। তাদের আলাদা সংসার রয়েছে। কিন্তু তাদের মাঝে বেশ কয়েকবছর ধরে সম্পর্ক গড়ে ওঠে।

মাই তার স্বামীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আলিকে বিয়ে করতে চেয়েছিলেন।

পাকিস্তানের দুনিয়া টিভি জানিয়েছে, দেশটিতে এসিড হামলার শিকার ৮০ ভাগই নারী।

বিশেষজ্ঞরা বলছেন, দক্ষিণ এশিয়ায় এসিড খুব সহজেই সংগ্রহ করা যায়। সাধারণত প্রেম অথবা অন্যান্য প্রস্তাব এবং পারিবারিক কলহের জেরে এই অঞ্চলের দেশগুলোতে এসিড হামলার ঘটনাগুলো ঘটে থাকে।


Tuesday, 14 June 2016

স্মার্ট ফোনের ব্যটারী ভালো রাকার ৬টি টিপস জেনে নিন

স্মার্ট ফোনের ব্যটারী ভালো রাকার ৬টি টিপস জেনে নিন

স্মার্টফোনের ব্যটারী ভালো রাখার ৬ টিপস্!


স্মার্টফোন এখন প্রত্যেকের হাতে হাতে। হাতের মুঠোতেই বন্দি বিশ্ব। কিন্তু সব স্মার্টফোনে একটাই সমস্যা। ব্যাটারি। ব্যাটারির চার্জ শেষ হয়ে যায় তাড়াতাড়ি। ব্যাটারি খারাপও হয় তাড়াতাড়ি। তবে এই ৬টা জিনিস মেনে চললে আপনার স্মার্টফোনের ব্যাটারি দীর্ঘদিন ভালো থাকবে।

১) ব্যাটারি কখনওই ১০০ শতাংশ পুরো চার্জ করা উচিত নয়। কারণ ৮০ শতাংশ চার্জ হওয়ার পরই ব্যাটারির 'সোয়েটিং পিরিয়ড' শুরু হয়। তাই একটু কম চার্জ করা ব্যাটারির জন্য ভালো।

২) ১০ শতাংশে চার্জ নেমে গেলেও আমরা অনেকসময় ফোন ব্যবহার করতে থাকি। কখনওই এটা করা উচিত নয়। যত কম চার্জে ফোন ইউসেজ, তত বেশি ব্যাটারির উপর চাপ পড়বে। তাই ব্যাটারি ক্ষমতা ১০ শতাংশে নেমে গেলেই তত্ক্ষণাত্ চার্জ দেওয়া উচিত।

৩) বাইরের উত্তাপ ফোনে যত কম লাগে, তত ভালো। কারণ ফোন যত গরম হয়ে ওঠে, ততই ব্যাটারির ক্ষমতা কমে। তাই ফোন হাতে না রেখে ব্যাগের ভিতর রাখা ভালো।

৪) রাস্তাঘাটে পাওয়ার ব্যাঙ্কের প্রয়োজন পড়ে ঠিকই, তবে পাওয়ার ব্যাঙ্ক দিয়ে বেশি চার্জ দিলেও ব্যাটারির ক্ষতি হয়।

৫) চার্জে থাকা অবস্থায় কাজ করলে ফোন গরম হয়ে ওঠে। এতে ব্যাটারির ক্ষতি হয়। কোনও কেসের মধ্যে রেখে চার্জ দিলেও ব্যাটারি গরম হয়ে ওঠে।

৬) ওভার চার্জিং কখনও উচিত নয়। এর ফলে মারাত্মক ক্ষতি হয় ফোনের ব্যাটারির।


দেবীর সন্তষ্টির জন্য গরম কয়লায় পুড়লেন পিতা পুত্র

দেবীর সন্তষ্টির জন্য গরম কয়লায় পুড়লেন পিতা পুত্র

দেবীর সন্তুষ্টির জন্য গরম কয়লায় পুড়লেন পিতা-পুত্র!


গত রোববার পাঞ্জাবের জলন্ধর প্রদেশে একটি পূজা অনুষ্ঠানের সময় বাবা ছয় বছর বয়সী ছেলে কার্তিককে গরম কয়লার মধ্যে ফেলে দেন। গুরুতর আহত অবস্থায় ছেলেটিকে হাসপাতালে ভর্তি করান হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাবা ছয় বছরের ছেলে কে কোলে নিয়ে গরম কয়লার মধ্যে হাঁটছিলেন এবং কিছুক্ষণ পরেই তিনি ভারসাম্য হারিয়ে গরম কয়লার মধ্যে পড়ে যান ।

“ঈশ্বর কার্তিককে সুস্থ করে তুলবেন” এই ধারণায় পরিবারের অন্যান্য সদস্যরা কার্তিক ও তার বাবাকে হাসপাতালে পাঠাতে নারাজ ছিল। উপস্থিত দর্শক জোর করে তাদের হাসপাতালে নিয়ে যায়।

ডাক্তার জাংপ্রীত সিং এএফপিকে বলেন, “কার্তিকের মুখ ও শরীরের ২০ থেকে ২৫ শতাংশ পুড়ে গিয়েছে, তাকে গত রোববার জরুরি ইউনিট এ ভর্তি করা হয় । আর কার্তিকের বাবার প্রায় ১৫ শতাংশ পুড়েছে যা ঠিক হতে ৫ থেকে ৭ দিন সময় লাগতে পারে।”

একটি ছবিতে দেখা যায়, কার্তিক তখন ব্যাথায় চিৎকার করছিল এবং উৎসুক জনতা তাকে ওঠানোর চেষ্টা করছে। এসময় কার্তিকের পরনে সাদা গেঞ্জি এবং গলায় গাঁদা ফুলের মালা ছিল।

ওইদিন দেবী মা মারিয়াম্মা এর সম্মানে প্রায় ৬০০ উপাসক জলান্ধর কাজী মন্দিরে উপস্থিত হয়েছিল। প্রাচীন হিন্দু রীতিতে আছে, দেবতাকে খুশি করার জন্য ৭ দিন উপোষ থেকে ওই গরম কয়লার মধ্যে হাঁটতে হবে। তিন বছর আগেও এক মা তার মেয়েকে নিয়ে গরম কয়লার মধ্যে পড়ে গিয়েছিল।

স্থানীয় বিজেপি বিধানকর্তা মনোরঞ্জন কালিয়া পিতা-পুত্র কে দেখতে গিয়েছিলেন । তিনি তাদের কে ১০০০০ রুপি দান করেন এবং তাদের কে মেডিক্যাল ইন্সিটিউট অব পাঞ্জাব এ পাঠাতে নির্দেশ দেন।-সূত্র: এনডিটিভি।

সম্পাদনায়: লিয়া রহমান।


আল্লার রহমতের ঘঠনা

আল্লার রহমতের ঘঠনা

হযরত জিবরাঈল (আঃ) নবী করীম (সাঃ) এর কাছে এসে একটি ঘটনা বর্ণনা করেন। এক ব্যক্তি পাহাড়ের উচ্চ চূড়ায় পাঁচশ বছর ধরে আল্লাহ পাকের ইবাদতে মশগুল ছিল। ঐ পাহাড়ের চারদিক লবণাক্ত পানি দ্বারা বেষ্টিত ছিল। আল্লাহ তা’আলা তার জন্য পাহাড়ের অভ্যন্তরে সুপেয় পানির ঝর্ণা এবং একটি আনার গাছের সৃষ্টি করেন। প্রতিদিন সেই ব্যক্তি আনার ফল খেত এবং পানি পান করত। আর পানি দিয়ে অযূ করত। সে ব্যক্তি আল্লাহ্তা’আলার কাছে এই দু’আ করল- হে আল্লাহ্! আমার দেহ থেকে রূহ যেন সেজদারত অবস্থায় কবয করার ব্যবস্থা করা হয়। আল্লাহ্ তা’আলা তার এই দু’আ কবুল করেন।
হযরত জিবরাঈল (আঃ)বলেন- আমি আসমানে আসা যাওয়ার সময় তাকে সেজদারত দেখতাম। কিয়ামতের দিন আল্লাহ তা’আলা তার সম্পর্কে বলবেনঃ আমার এই বান্দাকে আমার রহমতে জান্নাতে প্রবেশ করাও। ঐ ব্যক্তি বলবে না, বরং আমার আমলের বরকতে। তখন নির্দেশ আসবে- আমার নিয়ামতের বিপরীতে তার কৃত আমল পরিমাপ কর। পরিমাপ করে দেখা যাবে, পাঁচশ বছরের ইবাদাত খতম হয়ে গেছে একটি চোখের নিয়ামতের বিনিময়ে। তখন আল্লাহ্ পাক নির্দেশ দিবেনঃ আমার বান্দাকে জাহান্নামে নিয়ে যাও। ফেরেশতারা তখন তাকে নিয়ে রওয়ানা হবে। কিছুদূর যাওয়ার পর ঐ ব্যক্তি আরয করবে হে আল্লাহ্! আমাকে তোমার রহমতে জান্নাতে প্রবেশ করাও। নির্দেশ আসবে তাকে ফিরত নিয়ে আস। আল্লাহ্ পাকের নিকট ফিরিয়ে আনার পর তাকে নিচের প্রশ্নগুলো করা হবে আর সে বলবেঃ-
– তোমাকে কে সৃষ্টি করেছেন?
– আল্লাহ, আপনি।
– এই কাজটা তোমার আমল না আমার রহমতের বরকতে হয়েছে?
– আপনার রহমতে।
– তোমাকে পাঁচশ বছর ইবাদাত করার শক্তি ও তাওফীক কে দিয়েছে?
– হে আল্লাহ্!আপনি।
– সমুদ্রের মাঝে পাহাড়ের উপর তোমাকে কে পৌঁছিয়েছে?
লবণাক্ত পানির মাঝে সুপেয় পানির ব্যবস্থা কে করেছে? আনার গাছ কে সৃষ্টি করেছে? তোমার দরখাস্ত মুতাবেক সেজদার মাঝে কে তোমার রূহ কবয করার ব্যবস্থা করেছে?
-হে পরওয়ারদিগার! আপনি।
তখন ইরশাদ হবেঃ এই সব কিছু আমার রহমতে হয়েছে এবং আমার রহমতেই তোমাকে জান্নাতে দাখিল করছি।
( রিয়াদুস সালেহীনঃ ২/৫৩,৫৪)

posted from Bloggeroid

islamic golpo

islamic golpo

একদা আব্দুল্লাহ বিন উমর (রা) মদীনার উপকন্ঠে বের হলেন। তখন তাঁর সাথে তাঁর কিছু সাথীরাও ছিল। সাথীরা খাবারের জন্য দস্তরখানা বিছাল, তখনই ঐদিক দিয়ে এক রাখাল অতিক্রম করছিল। ইবনে উমর (রা) তাকে বললেন, হে রাখাল! এসো আমাদের সাথে বসে তুমিও কিছু খাও ও পান কর। রাখাল বলল, আমি রোযাদার। ইবনে উমর (রা) বললেন, এমন প্রচন্ড গরমের দিনে তুমি রোযা রাখছ যখন আবহাওয়া অত্যন্ত গরম এবং এ পাহাড়ে তুমি বকরী চড়াচ্ছো। রাখাল বলল, হ্যাঁ আমি ঐ শূন্য দিনের প্রস্ততি নিচ্ছি যখন আমল করার সুযোগ থাকবেনা, তাই আমল করে নিচ্ছি। ইবনে উমর (রা) রাখালের আল্লাহ ভীতি পরীক্ষা করার জন্য তাকে বললেন, তুমি তোমার এই বকরীর পাল থেকে একটা বকরী বিক্রি করবে? আমরা নগদ মুল্যে তা কিনব এবং তোমার ইফতারের জন্য এখান থেকে গোশতও দিব। রাখাল বলল, এ বকরীর পাল তো আমার নয়, যে আমি তা থেকে বিক্রি করব, বরং তা আমার মালিকের তাই আমি এখানে হস্তক্ষেপ করতে পারব না। ইবনে উমর (রা) বললেন, তোমার মালিক যদি কোন বকরী কম পায় তাহলে বলবে একটি বকরী হারিয়ে গেছে তখন সে আর কোন কিছু বলবেনা। কেননা পাল থেকে দু একটা বকরী পাহাড়ে হারিয়ে থাকে। একথা শুনা মাত্র রাখাল ইবনে উমর (রা) এর নিকট থেকে বের হয়ে গেল এবং স্বীয় আঙ্গুল আকাশের দিকে উঠিয়ে বলল, “আল্লাহ কোথায়?”


যখন রাখাল চলে গেল তখন ইবনে উমর (রা) এ বাক্যটি বারবার বলতে লাগলেন, ‘আল্লাহ কোথায়?’ ‘আল্লাহ কোথায়?’



যখন আব্দুল্লাহ বিন উমর (রা) মদীনায় ফিরত আসলেন তখন রাখালের মালিকের নিকট নিজের লোক পাঠিয়ে তার কাছ থেকে ঐ বকরীর পাল সহ রাখালকে কিনিয়ে নিলেন, আর তাকে মুক্ত করে দিয়ে বকরীর পাল তাকে দান করে দিলেন।


– সুনানে বায়হাকী ,হাদিসঃ ৫২৯১
– উসুদুল গাবাহ, হাদিসঃ ৩০৮৬



চিন্তা করে দেখুন সাহাবীদের যুগে একজন রাখালের কতটুকু তাকওয়া ছিল, আর আমরা আজ কোথায়?

তাকওয়াই মানুষকে পাপ থেকে দূরে রাখে। তাই সুন্দর সমাজ, সুদ-ঘুষ, জিনা-ব্যাভিচার মুক্ত সমাজ পেতে চাইলে আমাদের তাকওয়া অবলম্বন করতে হবে। আর আল্লাহর কাছে তারাই অধিক প্রিয় ,যারা অধিক তাকওয়াবান,হোক সে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, রাখাল কিংবা ধনী। কারণ আল্লাহ তা’আলা ইরশাদ করেছেন- إِنَّ أَكْرَمَكُمْ عِنْدَ اللَّهِ أَتْقَاكُمْ


‘নিশ্চয় তোমাদের মধ্যে আল্লাহর নিকট অধিক সম্মানিত সে যে তোমাদের মধ্যে অধিক তাকওয়াবান’ -(সূরা আল হুজুরাত:১৩)


অপুকে নিয়ে মুখ খুললেন শাকিব খান

অপুকে নিয়ে মুখ খুললেন শাকিব খান

অপুকে নিয়ে মুখ খুললেন শাকিব!


বিনোদন প্রতিবেদক: অপু বিশ্বাস ইন্ডাস্ট্রির এক নাম্বার নায়িকা। কিন্তু বেশ কিছু দিন ধরেই কানাকানি হচ্ছে নায়িকা অপুকে নিয়ে। কোন প্রকার যোগাযোগ ছাড়াই তিনি রয়েছেন। চলচ্চিত্র সংশিষ্ট কেউই তার কোন সন্ধান দিতে পারছেন না। এদিকে তার নিখোঁজ হবার কারণে অনেক ছবির কাজ বন্ধ হয়ে রয়েছে।

তবে তার নিখোঁজ হওয়ার খবার নিয়ে বাংলা চলচ্চিত্রের কিং খান নামে পরিচিত শাকিব খান বললেণ ব্যতিক্রম কিছু। তিনি বলেন, অপু এর আগেও অনেক সময় কিছু না বলে বা না জানিয়ে গোপনে থেকেছেন। এবারও এর ব্যতিক্রম কিছু না। অপু আমি সফল জুটি। তার সাথে আমার অনেক ছবি হিট হয়েছে। হয়েছে ব্যবসা সফল। বিগত সময়ও কিছুদিন বিরতির পর নতুন অপু ঠিকই ফিরে এসেছিলেন। এবারও সেটাই হবে আশা করি।

শাকিব বলেন, আমার সঙ্গে তার অধিকাংশ ছবিই সফল। তার এই বিরতিকে আমি সমর্থন করি এবং ইতিবাচকভাবেই দেখি। অনেকেই জানেন, শাবনূরও এমন করেছিলেন একবার। নতুন শাবনূর ফিরেছিলেন আরও সুন্দরী হয়ে। অপুর ক্ষেত্রে এমন ঘটনা দ্বিতীয়বারের মতো ঘটছে বলেই আমি বিশ্বাস করি।’

posted from Bloggeroid

প্রেমে হাবুডু খেতে খেতে শেষ মেশ জামাইকে বিয়ে করলেন শাশুড়ী

প্রেমে হাবুডু খেতে খেতে শেষ মেশ জামাইকে বিয়ে করলেন শাশুড়ী

প্রেমে হাবুডুবে খেতে খেতে শেষমেশ নিজের মেয়ের জামাইকেই বিয়ে করে বসলেন ৪২ বছরের শাশুড়ি। সেই বিয়েকে আবার মেনেও নিল স্থানীয় গ্রাম পঞ্চায়েত। অবাক করা এই ঘটনা ঘটেছে ভারতের বিহারের মাধেপুরা জেলায়।

দুই বছর আগেই মাধেপুরার আশাদেবীর ১৯ বছরের মেয়ে ললিতার সাথে বিয়ে হয়েছিল পুরাইনির বাসিন্দা সুরজের (২২)। বছর খানেক পর তাদের সংসার আলো করে জন্ম নেয় এক কন্যা সন্তান। এপর্যন্ত সবকিছু ঠিকঠাক চলছিল। এরপর একদিন হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন সুরজ। তখন সুরজকে দেখভাল করতে মেয়ের বাসায় ছুটে যান শাশুড়ি আশা দেবী। জামাইকে সেবা শুশ্রূষা করে তোলার দায়িত্ব তুলে নিজের কাঁধেই। এর পর থেকেই একে অপরের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে শুরু করে। জামাই সুস্থ হয়ে ওঠার পর শাশুড়ি নিজের বাসায় ফিরে গেলেও জামাইয়ের সাথে সঙ্গে তাঁর প্রেম চলতে থাকে। এমনকি ঘণ্টার পর ঘণ্টা মোবাইল ফোনে কথা হয়ে তাদের দুইজনের মধ্যে। আশা দেবীর স্বামী কর্মসূত্রে দিল্লি থাকায় সেই ঘনিষ্ঠতা আরও জোরালো রূপ নেয়। এক সময় দুইজনের সম্পর্ক এত গভীরে চলে যায় শেষ পর্যন্ত বিয়ে করার সিদ্ধান্ত নেন সুরজ ও আশা দেবী। গত মাসে কোর্ট ম্যারেজ সেরে ফেলেন তারা।

শাশুড়ি-জামাইয়ের এই বিয়েকে সম্মতি দিয়েছে স্থানীয় গ্রাম পঞ্চায়েত। নিজের স্বামী ও মায়ের বিরুদ্ধে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ এনে পঞ্চায়েতের দ্বারস্থ হয়েছিলেন মেয়ে ললিতা। কিন্তু পঞ্চায়েতের বক্তব্য ‘এই দুইজন প্রেমে এতটাই পাগল যে তাদের কেউ আলাদা করতে পারবে না’।

পুরো ঘটনাটি জেনে দিল্লি থেকে চলে আসেন ললিতার বাবা অর্থাৎ আশা দেবীর আগের স্বামী। কিন্তু তাতেও কোন লাভ হয়নি। পরে জামাইয়ের ঘর থেকে মেয়ে ললিতাকে নিজের বাসায় নিয়ে যান তিনি।

পুলিশ জানিয়েছে, ‘নতুন দম্পতি একসাথেই থাকছে। গ্রামের মানুষ তাদের এই সম্পর্ককে মেনে নিয়েছে এবং তাদের সংসারে আইনতভাবে হস্তক্ষেপ করার বিষয়ে আমাদের কোন অধিকার নেই কারণ কোন অভিযোগ দায়ের করা হয়নি।

posted from Bloggeroid

বাহুবলীর ক্লাইমেক্সের খরচ ৩০ কোটি রুপি

বাহুবলীর ক্লাইমেক্সের খরচ ৩০ কোটি রুপি

ভারতের দক্ষিণী ছবি বাহুবলী: দ্য বিগিনিং গত বছর মুক্তি পাওয়ার পর আক্ষরিক অর্থে রেকর্ড গড়েছে। এমনকি গল্পে কাতাপ্পা কেনো বাহুবলীকে খুন করলো তা নিয়ে চলছে বিস্তর আলোচনা। এই প্রশ্নের উত্তর নিয়ে আগামী বছর আরও বড় ক্যানভাসে আসছে এর আগামী পর্ব। এসএস রাজামৌলি পরিচালিত বাহুবলী: দ্য কনক্লুশন ছবির ক্লাইমেক্স হতে যাচ্ছে সর্বকালের সবচেয়ে ব্যয়বহুল দৃশ্যগুলোর একটি। এজন্য খরচ হচ্ছে ৩০ কোটি রুপি।

সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, রামোজি ফিল্ম সিটিতে যুদ্ধে ভরপুর ক্লাইমেক্স দৃশ্যটির কাজ শুরু হয়েছে সোমবার থেকে। চলবে টানা দশ সপ্তাহ। এ দৃশ্যের জন্য আন্তর্জাতিক স্টান্ট কোরিওগ্রাফার লি হুইটেকার (বাহুবলী, লিঙ্গা), ব্র্যাড অ্যালান (কিংসমেন সার্ভিস), লারনেল স্টোভ্যাল (হাঙ্গার গেমস), মর্নে ভ্যান টোন্ডারকে (দ্য হবিট) নিয়ে আসা হয়েছে।

বাহুবলী চরিত্রের অভিনেতা প্রভাস দৃশ্যটির জন্য প্রচুর প্রশিক্ষণ নিয়েছেন। হয়েছে মহড়া। সব মিলিয়ে প্রথম ছবির চেয়েও এটি বড়সড় আর মানসম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। ছবিটিতে আরও অভিনয় করছেন রানা দাগ্গুবাতি, তামান্না ভাটিয়া ও আনুশকা শেঠি। বাহুবলী টু মুক্তি পাবে ২০১৭ সালের ১৮ এপ্রিল।

posted from Bloggeroid

নির্বাচন কমিশনের ওয়েবসাইট হ্যাকড

নির্বাচন কমিশনের ওয়েবসাইট হ্যাকড

নির্বাচন কমিশনের ওয়েবসাইট হ্যাকড!

ঢাকা: আবারো হ্যাকারদের কবলে বাংলাদেশ নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট। আজ মঙ্গলবার সকালে ওয়েবসাইট হ্যাক করা হয় বলে জানাগেছে। এর আগেও চলতি বছরে মে মাসে এবং ২০১৪ সালের জুন মাসে আরও দুই দফা হ্যাকারদের কবলে পড়ে নির্বাচন কমিশনের ওয়েবসাইটটি।

কমিশনের আইটি শাখার সহকারী প্রোগ্রামার আবু নাসের মো. মানছুর হেলাল বলেন, সমস্যা সমাধানে কর্মকর্তারা কাজ করছেন।

ইসির ওয়েবসাইটে (www.ecs.gov.bd) প্রবেশ করলে হোম পেজে কালো প্রচ্ছদ ভেসে উঠছে। সেখানে লেখা ‘hacked by nofawkX-al’। তা ছাড়া সেখানে একটি লোগোও দেখা যাচ্ছে, যা কসোভো লিবারেশন আর্মির। হ্যাকার গ্রুপটি নিজেদের এই নামে পরিচয় দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

হোম পেজে ইউটিউবের একটি লিংকও দেওয়া হয়েছে। সেখানে লিবারেশন আর্মির আদেম জাশারি সম্পর্কে তথ্য রয়েছে।

posted from Bloggeroid